বোয়ালমারীতে পুর্বশত্রুতার জেরে সংঘর্ষ, নিহত ২
সারাদেশ

বোয়ালমারীতে পুর্বশত্রুতার জেরে সংঘর্ষ, নিহত ২

কামরুল সিকদার বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী বাজারে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে ২ জন। আহত অর্ধশতাধিক। আহতদের মধ্যে রাজিবুল ইসলাম (৩০), কাদের মোল্যা (৪০), সোহেল শেখকে (২০) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মাসুদ আহমেদ (৪০) ও আলমগীর সিদ্দিকীকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন : বজ্রপাতে পাঁচ জেলায় ৭ মৃত্যু

স্থানীয় সুত্রে জানা যায়, চরদৈতরকাঠি গ্রামের মৃত বজলু খালাসি ভুয়া তথ্য দিয়ে মুক্তযোদ্ধা হিসাবে গেজেট ভুক্ত হয়।এ ঘটনার প্রেক্ষিতে ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গোহাইলবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন আহম্মেদ বিভিন্ন দপ্তরে বজলুর ভুয়া মুক্তিযোদ্ধা গেজেট বাতিল চেয়ে অভিযোগ দিয়ে আসছিলেন। সর্বশেষ গত ১৬এপ্রিল গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচনে আলাউদ্দীন চেয়ারম্যান এর ছেলে মোঃ মোস্তফা জামান সিদ্দিক ও মৃত বজলু খালাসির ছেলে উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফ খালাসির দুটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করে।ঐ নির্বাচনে মোঃ মোস্তফা জামান সিদ্দিক এর প্যানেল জয়ী হয় এবং তিনি সভাপতি নির্বাচিত হন।হেরে যায় আরিফ খালাসির প্যানেল।

এ দুটি ঘটনা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।

আরও পড়ুন : আনন্দ করতে গিয়ে যেন বিপদ ডেকে না আনি

মঙ্গলবার(৩মে) ঈদের দিন বেলা দেড়টার দিকে মোস্তফা জামান সিদ্দিক গোহাইলবাড়ি বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে লোকজন নিয়ে আলাপচারিতা করছিলেন। এসময় আরিফ খালাসি ও তার ভাই মোঃ শরিফ খালাসির নেতৃত্বে অতর্কিত হামলা চালায়।হামলার সংবাদ ছড়িয়ে পড়লে বিবাদমান দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে মোস্তফা জামান সিদ্দিকের পক্ষের আকিদুল মোল্যা(৪২) ও খাইরুল মোল্যা(৩২)কে

গুরুতর আহত অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আকিদুলকে মৃত ঘোষণা করেন এবং খায়রুল শেখকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ফরিদপুর যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : ভ্রাতৃত্বের বার্তা দিলেন মোদি-মমতা

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আতোষি বলেন, হাসপাতালে আসার আগে আকিদুলের মৃত্যু হয়েছে। খাইরুলের অবস্থাও খারাপ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয়।

ফরিদপুরের মধুখালী এএসপি(সার্কেল) সুমন কর জানান, সংঘর্ষে আকিদুল ও খাইরুল নামের দুই জন মারা গেছে। সংঘর্ষের এলাকা বর্তমানে শান্ত আছে। এলাকায় ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন আটক নেই।

আরও পড়ুন : আনুষ্ঠানিক ‘যুদ্ধ’ ঘোষণার পথে পুতিন

এ ব্যাপারে মোস্তফা জামান সিদ্দিক বলেন,আমার গোহাইলবাড়ি বাজারে বসে লোকজন নিয়ে গল্প করছিলাম।এসময় আমাকে কিছু লোক আমাকে জানালো শরীফ পিস্তল হাতে গোহাইলবাড়ি বাজারে ঘোরাফেরা করছে।এর কিছুসময় পরেই শরিফ ও তার ভাই আরিফের নেতৃত্বে আমার উপর আক্রমণ চালায়। আমাকে রক্ষা করতে গিয়ে আকিদুল ও খাইরুল নিহত হয়।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য আরিফ খালাসির মোবাইল ফোনে সন্ধ্যা ৭ঃ২৯টায় বারবার ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা