সারাদেশ

স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়ে থানায় হাজির স্ত্রী

সান নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির হয়েছেন এক স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল

সোমবার (২ মে) দিবাগত মধ্যরাতে েউপজেলার কেওয়া দক্ষিণ খন্ডের চেয়ারম্যানবাড়ি মোড় এলাকায় আমান উল্ল্যাহ্ আমাদের মালিকানাধীন ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতবস্থায় স্বামীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে, অভিযুক্ত নারী হনুফা বুকে ব্যাথা অনুভব করায় তাকেও শ্রীপুর থানা থেকে চিকিৎসার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বুকের ব্যাথা না কমায় তাকেও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী যুবক মোঃ শরীফ (৩১) গাজীপুরের কাপাসিয়া উপজেলার সোহাগপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে। তার স্ত্রী হনুফা বেগম (৩০), গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজিয়ারন গ্রামের আবু হানিফ বেপারীর মেয়ে। শরীফের দ্বিতীয় স্ত্রী হনুফা। ৮/৯মাস আগে প্রথম স্ত্রীকে ছেড়ে দেয়ার পর হনুফাকে বিয়ে করেন শরীফ।

আরও পড়ুন: ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতির চাকা

ভুক্তভোগী যুবকের বাবা আলা উদ্দিন জানায়, প্রথম স্ত্রীর সাথে তিন বছর সংসার করার পর তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে শরীফের সাথে তাদের কোন যোগাযোগ ছিল না। তাকে বাড়িতেও ঢুকতে দিতাম না। বছর খানেক ধরে আমাদের মধ্যে কোন যোগাযোগ নেই। ওরা যে বিয়ে করছে তা-ও আমরা জানতাম না। মঙ্গলবার সকালে তার এমন খবর শুনে হাসপাতালে ছুটে যাই।

বাড়ির মালিক আমান উল্ল্যাহ্ আমানের স্ত্রী রহিমা খাতুন জানান, দুইদিন আগে গত ১লা মে রোববার স্বামী-স্ত্রী পরিচয়ে তার বাড়িতে একটি টিনশেড ঘর ভাড়া নেন শরিফ। তখন জানানো হয়েছিল, স্বামী শরিফ জয়দেবপুর এলাকায় চাকরি করেন আর তার স্ত্রী ঘরে সেলাইয়ের কাজ করেন। সোমবার দিবাগত রাত তিন/ সাড়ে তিনটার দিকে আমাদের ঘুম থেকে ডেকে তুলে পুলিশ। পরে স্বামীর লিঙ্গ কর্তনের ঘটনা জানায় পুলিশ। পুলিশের সহযোগিতায় শরীফকে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: আনন্দ করতে গিয়ে যেন বিপদ ডেকে না আনি

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজান জানান, তিনি রাত্রিকালীন সময়ে ওই এলাকায় ডিউটিতে ছিলেন। এ সময় থানার ডিউটি অফিসার তাকে মুঠোফোনে জানান, স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়ে এক নারী থানায় হাজির হয়েছেন এবং গুরুতর অবস্থায় কেওয়া পূর্ব খন্ড গ্রামের একটি ঘরে স্বামীকে তালাবদ্ধ অবস্থায় রেখে এসেছেন। পরে ওই নারীর দেয়া তথ্যমতে ঘরের তালা ভেঙ্গে স্বামী শরীফকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

কঠিন সংগ্রাম পেরিয়ে যেভাবে শি জিনপিংয়ের উত্থান

প্রায় চৌদ্দ বছর ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান পরাশক্তি চীনের সর্বোচ্চ ক্ষ...

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, মোট প্রাণহানি বেড়ে ২৮৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা