আন্তর্জাতিক

আনুষ্ঠানিক ‘যুদ্ধ’ ঘোষণার পথে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: এবার ইউক্রেনে আনুষ্ঠানিক ‘যুদ্ধ’ ঘোষণা করতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নামে আগ্রাসন শুরু করেছে রুশ সেনাবাহিনী।

আরও পড়ুন: স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়ে থানায় হাজির স্ত্রী

আলজাজিরার এক প্রতিবেদেন বলা হয়, পশ্চিমা কর্মকর্তারা ধারণা করতে শুরু করেছেন, আগামী ৯ মে রাশিয়ার বিজয় দিবসেই ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে ‘যুদ্ধ’ ঘোষণা করতে পারেন পুতিন।

বিষয়টি নিয়ে গত সপ্তাহে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এলবিসি রেডিওকে একটি সাক্ষাৎকারও দিয়েছিলেন। তিনি বলেন, আমি মনে করি- এবার তিনি (পুতিন) ওই ‘বিশেষ অভিযান’ থেকে সরে আসার চেষ্টা করবেন। কেননা তিনি নিজের অবস্থানের পরিবর্তন করছেন।

মার্কিন মিডিয়া সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার মার্কিন রাষ্ট্রদূত মাইকে কার্পেন্টার মনে করেন, যুক্তরাষ্ট্রের কাছে ‘অত্যন্ত বিশ্বাসযোগ্য’ গোয়েন্দা প্রতিবেদনে রয়েছে যে- রাশিয়া মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ডোনেস্ক এবং লুহানস্ককে যুক্ত করতে পারে। একই সঙ্গে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খেরসন শহরকে ‘গণপ্রজাতন্ত্র’ ঘোষণা ও সংযুক্তেরও পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে মস্কো। মূলত সিএনএনের একাধিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

পশ্চিমা কর্মকর্তা ও সিএনএনের এমন আভাসে ক্রেমলিনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও ডনবাস অঞ্চলের ডোনেস্ক, লুহানস্ক এবং খেরসনের অধিকাংশ বেশিরভাগ স্থানেই রুশ বাহিনী নিয়ন্ত্রণ নিয়েছে। এমনকি হারানো অঞ্চল পুনরুদ্ধারে এখনো তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা।

আরও পড়ুন: আনন্দ করতে গিয়ে যেন বিপদ ডেকে না আনি

সেখানকার বেসামরিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালিয়ে করে যাচ্ছে রাশিয়া। এতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মারিউপোলের পরিস্থিতিও প্রায় একই।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতরের (ওএইচসিএইচআর) তথ্য মতে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে তিন হাজারেরও অধিক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এমন অবস্থায় যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টকে বারংবার আহ্বান জানিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রুশ হামলায় অন্তত ১১ জন নিহত

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুল...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা