লং মার্চের ডাক দিলেন ইমরান খান
আন্তর্জাতিক

লং মার্চের ডাক দিলেন ইমরান

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মে মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

আরও পড়ুন : মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর

শনিবার ( ৩০ এপ্রিল) তিনি এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে দ্যা এক্সপ্রেস ট্রিবিউন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) দলের চেয়ারম্যান ইমরান খান জানিয়েছেন, বিদেশ থেকে আমদানি করা সরকারের বিরুদ্ধে মে মাসের শেষ সপ্তাহে লং মার্চের আয়োজন করবে পিটিআই।

ইসলামাবাদ অভিমুখে লং মার্চ করা হবে বিদেশী শক্তিগুলোর সাথে ষড়যন্ত্রের মাধ্যমে পাকিস্তানের ওপর চাপিয়ে দেয়া এ সরকারের বিরুদ্ধে।

আরও পড়ুন : রাশিয়া নিয়ে ভারতকে মার্কিন পরামর্শ

এছাড়া ইমরান খান পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল ও রাষ্ট্রপতি আরিফ আলভিকে চিঠি দিয়েছেন।

পিটিআই দলের চেয়ারম্যান ওই চিঠির মাধ্যমে তাদের জোর দিয়ে বলেছেন, দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও অন্য মার্কিন কর্মকর্তার সাথে পাকিস্তানের দূতাবাসে কি আলোচনা হয়েছে তা তদন্ত করুন।

আরও পড়ুন : বন্ধুত্বের সম্পর্ক, সাহায্য চাইতেই পারি

একটি ভিডিও বার্তার মাধ্যমে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পিটিআই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ লং মার্চ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

আমি শুধু পিটিআই দলের কর্মীদের জন্য এ লং মার্চের ডাক দেইনি, বরং সকল পাকিস্তানিদের জন্য এ ‘লং মার্চ’ আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন : ঈদ জামাত ঘিরে জঙ্গি হামলার শঙ্কা নেই

তিনি বলেন, সমগ্র পাকিস্তানকে এ ধরনের বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে লজ্জিত করা হয়েছে। এ কারণে তিনি বাধ্য হয়ে বর্তমান সরকারবিরোধী ‘লং মার্চ’ আয়োজন করেছেন।

তিনি আরো বলেছে, শাহবাজ শরিফের বর্তমান সরকারের বেশিরভাগই দুর্নীতিবাজ। এদের ৬০ শতাংশ দুর্নীতি মামলায় অভিযুক্ত এবং এ ধরনের মামলায় বর্তমানে জামিনে আছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা