সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপির লং মার্চ যে রুটে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আজ ঢাকা-আখাউড়া “লং মার্চ” করবে। এ সময় বাংলাদেশের দূতাবাসে হামলা, দেশের পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান ‘তথ্য সন্ত্রাস’ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে এ লং মার্চ করবে তারা।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে এই “লং মার্চ” শুরু হওয়ার কথা।

আরও পড়ুন: আগরতলা অভিমুখে নেতাকর্মীরা

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে জানানো হয়, বুধবার সকাল ৮টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পল্টন-ফকিরাপুল-ইত্তেফাক মোড় হয়ে মেয়র হানিফ ফ্লাইওভারে উঠবে। এরপর এটি সাইনবোর্ড-চিটাগং রোড-কাঁচপুর মোড়-তারাবো-বরফা-ভুলতা, গাউছিয়া-চনপাড়া, মাধবদী-পাঁচদোনা-সাহেপ্রতাব, ভেলানগর-ইটখোলা-মারজাল-বারুইচা হয়ে ভৈরব পৌঁছাবে। এর পরে ভৈরবে নেতাকর্মীরা একটি পথসভা করে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা দেবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, বুধবার সকাল ৮টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রওনা করার আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, সভাপতিত্ব করবেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এছাড়া ভৈরব মোড়ের পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, সভাপতিত্ব করবেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না।

আরও পড়ুন: যে সকল এলাকায় আজ গ্যাস থাকবে না

এ সময় আখাউড়া স্থলবন্দরে হবে সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না, সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

শায়রুল কবির খান বলেন, আখাউড়া পৌঁছানোর আগে প্রায় ২ কি.মি রাস্তা হেঁটে সমাবেশস্থলে উপস্থিত হবেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা।

তার আগে সোমবার (৯ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩ সংগঠনের পক্ষ থেকে এই লং মার্চের ঘোষণা দেওয়া হয়। এদিকে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা