সংগৃহীত ছবি
রাজনীতি

কুয়াকাটায় যুবদলের ৩ নেতা বহিষ্কার 

নিনা আফরিন,পটুয়াখালী প্রতিনিধি: নৈতিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটায় যুবদলের ৩ নেতাকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা যুবদল।

সোমবার (৯ ডিসেম্বর) পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: দিল্লি থেকে ভিসা সেন্টার স্থানান্তরের অনুরোধ

বহিষ্কৃতরা হলো- কুয়াকাটা পৌর যুবদলের ৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ সোহেল মিয়াজী।কুয়াকাটা পৌর যুবদলের ৭ নং ওয়ার্ড সদস্য মিরাজ হাওলাদার,এবং কুয়াকাটা পৌর যুবদলের সদস্য মোঃ ইউসুফ ঘরামি। তিনজনকেই দলের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

তাদের ৩ জনের বিরুদ্ধে কুয়াকাটায় অবস্থিত হান্ডি করাই নামের একটি বারে হামলার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে বারের ম্যানেজার মোঃ বাবুর কাছে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

বহিষ্কৃত যুবদল নেতা সোহেল মিয়াজি জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা।আমি এমন কোন কর্মকাণ্ডের সাথে জরিত নই যে আমাকে দল থেকে বহিষ্কার করতে হবে। আমি সম্পুর্ন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি।

অপর বহিষ্কৃত যুবদল নেতা ইউসুফ ঘরামি বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ ভিত্তিহীন এটা সম্পুর্ন ষড়যন্ত্র। এ বিষয় শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রতিবাদ করা হবে।

আরও পড়ুন: সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত

অপর বহিষ্কৃত যুবদল নেতা মিরাজ হাওলাদার কে মুঠো ফোনে পাওয়া যায়নি।

এ বিষয় কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন জানান, তাদেরকে বহিষ্কারের কারণ হিসেবে বারে হামলা চালানোর বিষয়টি আমিও নিউজের মাধ্যমে শুনেছি। তবে বিএনপির নিয়ম-নীতির বাইরে যারা যাবে তাদের জন্য সংগঠন এই সিদ্ধান্ত নিবে। আমরা সংগঠনের নিয়ম নীতিতে সবসময় অটল থাকবো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠিন নির্দেশনা রয়েছে, কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নাম ভেঙ্গে কোথাও কোন বিশৃঙ্খলা তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।

লিখিত বক্তব্যে পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল নোমান জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,পটুয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক নৈতিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুয়াকাটা পৌর যুবদলের ৩ জন সদস্যকে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

আরও পড়ুন: নাগরিকদের ভোটার হওয়ার আহ্বান

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ শিপলু খান এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোন ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা