জাতীয়

সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে গভীরভাবে কাজ করতে আগ্রহী ভারত। এ সময় দিল্লি আশা করছে, ২ নিকট প্রতিবেশীর সম্পর্ক ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাবে। একই সাথে বাংলাদেশের সংল্যাঘলুদের নিরাপত্তার বিষয়ে সরকারকে উদ্বেগের কথাও জানিয়েছে ভারত।

সোমবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠকের পর এ সব কথা বলেন বিক্রম মিশ্রি।

আরও পড়ুন: নাগরিকদের ভোটার হওয়ার আহ্বান

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের আমন্ত্রণে আমি আজ ঢাকায় এসেছি। আমি অত্যন্ত গুরত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের মুহূর্তে রাজধানী ঢাকায় এসেছি, বাংলাদেশ-ভারতের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য। এই বছর আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরে উভয় দেশের নেতাদের মধ্যে প্রথম কথা হয়েছে। এ সময় তাদের মধ্যে টেলিফোন আলাপ হয়েছে। নিউইয়র্কে ২ দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে।

তিনি বলেন, আমার এই সফর তারই অংশ। নতুন সরকারের সাথে এটা প্রথম ফরেন সচিব মিটিং। সোমবার এই আলোচনা আমাদের উভয়পক্ষকে এই সুযোগটা করে দিয়েছে। এ সময় আমাদের মধ্যে খোলামেলা এবং গঠনমূলক মতবিনিময় হয়েছে। এতে আমাদের আকাঙ্ক্ষা হলো-ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক ও লাভজনক সম্পর্ক, যেটা বাংলাদেশ-ভারতের মধ্যে আমরা অতীতে দেখেছি ও আমরা ভবিষ্যতেও এটা দেখতে চাই।

বাংলাদেশ-ভারত সম্পর্ক উভয় দেশের মানুষ কেন্দ্রিক হবে জানিয়ে তিনি বলেন, ২ দেশের এই সম্পর্ক হবে মানুষকেন্দ্রিক। এতে উভয় দেশের জনগণের উপকারে আসবে এবং এর প্রতিফলন আমাদের প্রাত্যহিক ঘটনার মধ্যে পাচ্ছি। এর মধ্যে আমাদের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে বিদ্যুৎ, পানি, এনার্জি, উন্নয়ন সহযোগিতা, কনস্যুলার সহযোগিতা এবং সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে। এই বিষয়গুলোর ওপরই আমাদের কাজ চালিয়ে যেতে হবে।

আরও পড়ুন: রাষ্ট্রীয় অতিথি ভবনে সচিব বিক্রম মিশ্রি

অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের সম্পর্কে আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, ভারতের আকাঙ্ক্ষা হলো-বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে গভীরভাবে কাজ করা। একই সাথে আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলি আলোচনা করেছি। এদিকে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে আমি আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। এই বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষ বলেছে, এই বিষয়টি দেখবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের ২ দেশের মধ্যে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে, সেই গুলো নিয়েও আমরা আলোচনা করেছি। ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক বিষয়ে আক্রমণের বিষয়ে আলোচনা করেছি। আমরা সার্বিকভাবে উভয়পক্ষের মধ্যে গঠনমূলক মনোভাব চাই। আমরা অপেক্ষায় আছি, আমাদের সম্পর্ক একটা ইতিবাচক এবং গঠনমুলক সম্পর্কের দিকে এগিয়ে যাবে।

সংক্ষিপ্ত সফরে আজ (সোমবার) সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। এরপর রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা