সংগৃহীত ছবি
জাতীয়

রাজনৈতিক পরিচয়ে পুলিশে নিয়োগ 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী মন্তব্য করে বলেন, বাবা, মা, দাদা, তার দাদা, চৌদ্দপুরুষের রাজনৈতিক পরিচয় খুঁজে বিগত ১৫ বছরে পুলিশ বাহিনীতে ৮০-৯০ হাজার মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ সকল কথা বলেন।

আরও পড়ুন: বিচার বিভাগ-দুদক দাসে পরিণত হয়েছিল

ডিএমপি কমিশনার বলেন, বিগত ১৫ বছরে পুলিশ বাহিনীতে নিয়োগের আগে নানান ভাবে যাচাই করা হয়েছে। এরপর নিয়োগ প্রার্থী কোন দলের, তার বাবা কোন দলের, দাদা কোন দলের এবং আরও পূর্ব পুরুষ কোন দল করতেন তার খবর নেওয়া হয়েছে। ২ লাখ পুলিশের মধ্যে ৮০-৯০ হাজার পুলিশ সদস্য এই ভাবে রাজনৈতিক পরিচয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

তিনি বলেন, এই ৮০-৯০ হাজার পুলিশ সদস্যকে তো বলতে পারি না গো টু হোম (বাসায় ফিরে যাও)। তবে তাদের মধ্যে যারা দুষ্টু, যারা এই পেশাদারিত্বের বাইরে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়েছিলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

কমিশনার বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে যখন পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে তখন রাজধানীতে ডাকাতি, লুটপাট শুরু হয়। তখন (শেখ হাসিনা সরকারের পতনের পর) আমরা দেখেছি ৮০ বছরের বৃদ্ধও লাঠি নিয়ে পাহারা দিয়েছে। তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রমার মধ্যে পড়ে যায়। এর পরে সদ্য বিদায়ী ডিএমপি কমিশনারসহ অন্যান্যরা পুলিশকে সক্রিয় করতে কাজ শুরু করে।

তিনি বলেন, রাজধানীর প্রধান সমস্যা ট্রাফিক। এই শহরে বিপুল সংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। এ সময় অটোরিকশা যদি বন্ধ না হয় তাহলে ঢাকা শহরে ঘর থেকে বের হলে আর হাঁটার জায়গা থাকবে না। এতে মানুষের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: নাগরিকদের ভোটার হওয়ার আহ্বান

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত বিশৃঙ্খল অবস্থায়। এ সময় ট্রাফিক আইন কেউ মানতে চান না। ফুটপাত হকাররা দখল করে নিয়েছে। আমি এই দায়িত্ব নেওয়ার পর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ শুরু করেছি। ট্রাফিক আইনে ২ গুণ হারে মামলা করা হচ্ছে। রাজধানীবাসীর সহযোগিতা ছাড়া ট্রাফিক ব্যবস্থা উন্নত হবে না।

ইদানীং ছিনতাইয়ের ঘটনা অহরহ হচ্ছে জানিয়ে তিনি বলেন, রাজধানীতে ছিনতাই বেড়েছে। এ সময় ছিনতাই প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সক্রিয় করা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের ঘটনায় পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়ে। তবে শিগগিরই ডিএমপিকে সচল করতে সক্ষম হব।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা