সংগৃহীত ছবি
জাতীয়

ফের রিমান্ডে পলক

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদল নেতা মানিক মিয়া নিহতের ঘটনায় করা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আরও পড়ুন : বিচার বিভাগ-দুদক দাসে পরিণত হয়েছিল

সোমবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদীউজ্জামান আসামি পলকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অপরদিকে শাহ কামালকে গ্রেফতার দেখানোসহ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক ফেরদৌস আলম।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

আরও পড়ুন : ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট ঢাকার চানখারপুলে মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মুন্সীগঞ্জের ছাত্রদল নেতা মানিক মিয়া। এ ঘটনায় রাজু আহমেদ (৩০) নামে একজন বাদী হয়ে ঢাকার আদালতে শেখ হাসিনাসহ ৭৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি পলক।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতা কর্মী আহত হন। যুবদল নেতা শামীম মারা যায়। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

রাউন্ড অব ৩২: ব্রাজিল–জাপান, আর্জেন্টিনা–কেপ ভার্দে মুখোমুখি

ফিফার নতুন ফরম্যাটের বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে এবার শুরু হচ্ছে সবচেয়ে রোমাঞ্...

কুয়েত–বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের...

ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন স্ব...

বজ্রপাত: ১২ বছরে ৩,৮৬০ মৃত্যু, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল

বাংলাদেশে বজ্রপাত এখন আর কেবল মৌসুমি প্রাকৃতিক ঘটনা নয়—এটি ধীরে ধীরে এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা