সংগৃহীত ছবি
রাজনীতি

শরীয়তপুরে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি: রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে শরীয়তপুর পৌরসভা বিএনপির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন

সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় চর পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর দেওয়ানের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপি নেতা সুমন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, সদর উপজেলার সাবেক সভাপতি আকতার হোসেন মাঝী।

আরও পড়ুন : নাফ নদীতে সতর্কতা জারি

এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক দল নেতা ও সাবেক কমিশনার সরদার একেএম চান মিয়া, বিএনপি নেতা মোঃ সামছু তালুকদার, হাকিম মাদবর, এমদাদ ফকির, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল, পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস মোল্লা, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির (রেজা), যুবদল নেতা শাহিন মাদবর, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল মোল্লা, জেলা জাসাসের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোকন মোল্লা, বর্তমান সাধারণ সম্পাদক মনজুর হাসান, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক পারভেজ খান, ছাত্রদল নেতা ইমাম মোল্লা সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

সভায় বক্তারা বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয়নেতা তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়াও সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহা...

রাতে টিএসসিতে ‘আভাস’-এর কনসার্ট, ভক্তদের উপস্থিত থাকার আহ্বান তুহীনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আজ শনিবার রাতে অ...

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ যৌন ব্যবসা চক্রের ২৬ জন আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত একটি কথিত য...

মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য, আকার বেড়ে ৫১

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ানো হয়েছে। নতুন করে পাঁচজন সদস্...

ইরান এখনো ‘সঠিক চুক্তির’ জন্য প্রস্তুত নয়: ট্রাম্প

ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় বলে...

ফুটবলে নতুন বিশ্বরেকর্ড রোনালদোর

ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই অনন্য এক রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা