খেলা

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির চেয়ে এগিয়ে এমবাপ্পে! 

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে, চলতি বিশ্বকাপে দুজন পাল্লা দিয়ে গোল করছেন।

গত রাতে (৩০জুন) সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। দলকে রাউন্ড অব ১৬–এ তোলার পথে গোল করে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন এই ফরাসি সুপারস্টার।

চলতি আসরে মেসির সমান ৬ গোল এমবাপ্পের।

চলমান আসর নকআউট পর্বে প্রবেশের সঙ্গে সঙ্গে গোল্ডেন বুট জয়ের লড়াইও জমে উঠেছে। শীর্ষ গোলদাতার তালিকায় আর্জেন্টিনার কিংবদন্তি মেসি এবং ফ্রান্সের তারকা এমবাপ্পে সমানতালে লড়াই করছেন। তাদের ঠিক পেছনেই রয়েছেন ফ্রান্সের ওসমান দেম্বেলে, নরওয়ের আর্লিং হলান্ড এবং ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র।

চলতি আসরে এখন পর্যন্ত দুজনের গোল সমান হলেও গোল্ডেন বুট জেতার লড়াইয়ে এমবাপ্পেই এগিয়ে। তবে আগামী ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ আছে মেসির কাছে।

ফিফার নীতিমালা অনুযায়ী, যদি টুর্নামেন্ট শেষে দুই বা ততোধিক খেলোয়াড় সমান সংখ্যক গোল করেন, তাহলে যার অ্যাসিস্ট বেশি তিনিই পাবেন এই সোনার জুতা। আর গোল এবং অ্যাসিস্ট দুটিই সমান হলে অপেক্ষাকৃত কম মিনিট খেলা খেলোয়াড়ই পাবে পুরস্কারটি। চলমান আসরে ৬ গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন এমবাপ্পে। মেসির সমান গোল থাকলেও কোনো অ্যাসিস্ট নেই।

কাতার বিশ্বকাপে ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে। ৭ গোল নিয়ে তার পেছনেই ছিলেন মেসি।

২০২৬ বিশ্বকাপের বর্তমান সর্বোচ্চ গোলদাতারা:

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) — ৬ গোল, ২ অ্যাসিস্ট

লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ৬ গোল, ০ অ্যাসিস্ট

আর্লিং হলান্ড (নরওয়ে) — ৫ গোল, ০ অ্যাসিস্ট

ওসমান দেম্বেলে (ফ্রান্স) — ৪ গোল, ২ অ্যাসিস্ট

ভিনিসিউস জুনিয়র (ব্রাজিল) — ৪ গোল, ১ অ্যাসিস্ট

কাতার বিশ্বকাপে ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে। ৭ গোল নিয়ে তার পেছনেই ছিলেন মেসি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা