সারাদেশ

ভিক্ষুকের কাছে নোট ভাঙ্গাতে গিয়ে ধরা জাল টাকার কারবারি

মাসুদ রানা,মোংলা (বাগেরহাট)

বাগেরহাট জেলার মোংলায় জাল টাকা কারবারি চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। স্থানীয় লোকজন ধরে তাকে পুলিশে দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর পৌনে ১২টার দিকে পৌর শহরের প্রধান বাজার এলাকার হাবিবুর রহমানের পান দোকানে ১ হাজার টাকার একটি জাল টাকার নোট ভাঙ্গাতে যান ফখরুল ইসলাম (৪৫) নামের এক জালিয়াত। দোকানী নোটটি জাল বুঝতে পেরে তাকে (প্রতারক/জালিয়াত) টাকা ফেরত দিয়ে দেন। এর পরপরই বাজারের আঃ সাত্তার নামক ভিক্ষুককে প্রথমে ২০ টাকা দিয়ে পরে তার কাছ থেকে ১ হাজার টাকার একটি জাল নোট ভাঙ্গিয়ে নেন। এ সময় আকস্মিকভাবে দূর থেকে পূর্বের পান দোকানী এ ঘটনাটি দেখতে পান। তখন পান দোকানী বাজারের লোকজন জড়ো করে জালিয়াত ফখরুলকে ধরে আটকে রেখে পুলিশে খবর দেন। পর পুলিশ এসে জাল টাকাসহ এ জালিয়াতকে থানায় নিয়ে যান।

জালিয়াত ফখরুল পুলিশের স্বীকারোক্তিতে বলেন, সে জাল ৯ হাজার টাকা ভাঙ্গানোর জন্য ঘুরছিলেন। আর তাকে এ টাকা সরবরাহ করেছেন ভোলার আরেক জাল নোট কারবারি মোঃ আলাউদ্দিন। ফখরুল এই চক্রের সাথে নিজ এলাকার বাহিরে বিভিন্ন এলাকায় গত কয়েক মাস ধরে এই জাল টাকার জালিয়াতি করে আসছেন বলেও স্বীকার করেছেন। জাল নোট জালিয়াত ফখরুল পটুয়াখালীর বাউফলের দাসপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, জাল টাকার নোটসহ আটককৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হবে। তার কাছ থেকে ৮৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। তিনি বলেন, এই জালিয়াত ফখরুলের বিরুদ্ধে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও মাদারীপুরে জাল টাকার নোট জালিয়াতির কারবারের ঘটনায় ৪টি মামলা রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

বিতর্কের আবর্তে কঠিন সময় পার করছেন তানজিন তিশা

ছোট পর্দা ছাড়িয়ে ওটিটি প্ল্যাটফর্মে নিজের অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়ে দর্শ...

ভিক্ষুকের কাছে নোট ভাঙ্গাতে গিয়ে ধরা জাল টাকার কারবারি

বাগেরহাট জেলার মোংলায় জাল টাকা কারবারি চক্রের এক স...

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪০...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা