ছবি: ডিএমপি
জাতীয়

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতের নাম- মো. আনোয়ার হোসেন সাঈদ (৫০)।

শনিবার (৪ জুলাই) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

পল্লবী থানা সূত্রে জানা যায়- রাজধানীর পল্লবী থানাধীন থার্টিন হার্টস ক্যাম্প এলাকায় বাথরুম থেকে ফেরার সময় আনোয়ার হোসেন সাঈদ ভিকটিমের মুখ চেপে ধরে জোর করে নিজের ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে ভিকটিমকে মারধর করে এবং মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণ করেন।

পরবর্তীতে তাকে বিবস্ত্র অবস্থায় কল পাড়ের পানির হাউজের মধ্যে ফেলে রেখে সে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় একজন অজু করতে গিয়ে পানির হাউজে অচেতন ও বিবস্ত্র অবস্থায় ভিকটিমকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ও ভিকটিমের পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, স্থানীয় জনগণ ঘটনার খবর পেয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা