রাশিয়ান তেল আমদানি বন্ধে প্রস্তাব
আন্তর্জাতিক

রাশিয়ান তেল আমদানি বন্ধে প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার বিরুদ্ধে ৬ষ্ঠ দফা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছেন।

আরও পড়ুন : অফিস খুলছে বৃহস্পতিবার

বুধবার (৪ মে) সামনে আনা এই প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার তেল ও পরিশোধিত পণ্য আমদানি বন্ধ করবে বলে তিনি জানিয়েছেন।

ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য প্রদানের সময় এই প্রস্তাবনা তুলে ধরেন উরসুলা ভন ডার লিয়েন। রুশ তেল আমদানি বন্ধের প্রস্তাব উত্থাপনের পর আইনপ্রণেতারা তাকে সাধুবাদ জানান। বার্তাসংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : ক্ষমতা ছাড়ছেন পুতিন

বক্তব্যে উরসুলা ভন ডার লিয়েন বলেন, ‘আমরা ৬ মাসের মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেল এবং চলতি বছরের শেষ নাগাদ পরিশোধিত পণ্যের সরবরাহ বন্ধ করে দেবো। রাশিয়ার তেল আমদানির বিরুদ্ধে এটি হবে একটি পরিপূর্ণ নিষেধাজ্ঞা।

সমুদ্রজাত ও পাইপলাইন, অপরিশোধিত এবং পরিশোধিত নির্বিশেষে রাশিয়ার কাছ থেকে সকল আমদানির ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।’

অবশ্য রাশিয়ার বিরুদ্ধে তেল বা জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ ও কার্যকর করা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য বেশ কঠিন। কারণ ইউরোপের প্রায় সকল দেশই রুশ জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

আরও পড়ুন : ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১

এছাড়া ইতোপূর্বে আরোপিত নিষেধাজ্ঞার জবাবে অবন্ধুসুলভ দেশগুলোর কাছে রুশ মুদ্রা রুবলে জ্বালানি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পুতিন সরকার।

রুশ মুদ্রা রুবলে মূল্য পরিশোধ না করায় পোল্যান্ড ও বুলগেরিয়ায় ইতোমধ্যেই গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। আর তাই বাধ্য হয়ে ইউরোপের অনেক দেশ ও সংস্থা রুবলে মূল্য পরিশোধ করে রাশিয়ার কাছ থেকে গোপনে গ্যাস কিনছে বলে অভিযোগ উঠেছে। আর এই বিষয়টি ইউরোপীয় দেশগুলোর ঐক্যের জন্য বড় ধরনের হুমকি।

আরও পড়ুন : আসামে চলতি মাসেই ঢাকা-দিল্লি বৈঠক

আর তাই তেল ও পরিশোধিত পণ্য আমদানি বন্ধ-সহ রাশিয়ার বিরুদ্ধে ষষ্ঠ দফার নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবের বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, ‘এটি (আমদানি বন্ধ করা) সহজ হবে না। কিছু সদস্য রাষ্ট্র রাশিয়ার তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কিন্তু আমরা এটি (নির্ভরশীলতা কাটিয়ে উঠতে) কাজ করবো।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা