চলতি মাসেই আসামে বাংলাদেশ-ভারত বৈঠক
জাতীয়

আসামে চলতি মাসেই ঢাকা-দিল্লি বৈঠক

সান নিউজ ডেস্ক : চলতি মাসের ২৭-২৯ তারিখে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকটি আসামের রাজধানী গৌহাটিতে হতে পারে। দিল্লির পক্ষ থেকে এমনটাই প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন : অফিস খুলছে বৃহস্পতিবার

বুধবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, আগামী ২৮-২৯ মে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভের আয়োজন করা হবে। এ অনুষ্ঠানটির আয়োজন করবে শিলং-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্কট্যাঙ্ক এশিয়ান কনফ্লুয়েন্স। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর যোগ দিচ্ছেন।

আরও পড়ুন : ক্ষমতা ছাড়ছেন পুতিন

এদিকে কনক্লেভে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকেও আমন্ত্রণ করা হয়েছে। আর ওই সময়েই বৈঠকটি করতে আগ্রহী ভারত।

অপরদিকে বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশের কাছে উত্তর-পূর্বাঞ্চলকে ফোকাস করতে চাইছে ভারত। এ অঞ্চলের সঙ্গে বাংলাদেশের কানেকটিভিটি বাড়ানোর চেষ্টা চলাচ্ছে দেশটি। তাই সেখানেই বৈঠকের আয়োজন করতে চাইছে মোদি সরকার।

আরও পড়ুন : ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল ঢাকা সফরকালে ড. এস জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ওই সময় মোমেনকে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে ভারত সফরের আমন্ত্রণ জানান জয়শঙ্কর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা