সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কিয়েভে দূতাবাস বন্ধ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার ভয়ে মার্কিন দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া সেখানে হামলা চালাতে পারে বলে তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন : পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১৮ সেনা নিহত

বুধবার (২০ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। বাইডেনের অনুমোদনের পর ওই হামলা চালানো হয়। এর জবাবে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া জানায়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ব্যবহার যুদ্ধের নতুন ধাপ।

আরও পড়ুন : লেবাননে শান্তিরক্ষা ঘাঁটিতে হামলা

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, দেশটির অভ্যন্তরে হামলার জন্য মার্কিন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর জবাব যথাযথভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ ঘটনার পরই হামলার আশঙ্কায় কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট কনসুলার অ্যাফেয়ার্স জানায়, সম্ভাব্য ঝুঁকি এড়িয়ে চলতে কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ করা হচ্ছে। দূতাবাসের কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিমান হামলার সাইরেন বাজার পর তাৎক্ষণিক ভাবে মার্কিন নাগরিকদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা