সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লেবাননে শান্তিরক্ষা ঘাঁটিতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে রকেট হামলায় ৪ জন শান্তিরক্ষী আহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ৫০

দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা সংস্থা জানান, তাদের একটি ঘাঁটিতে রকেট আঘাত হানার ঘটনায় তাদের ৪ জন সেনা আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) শান্তিরক্ষা মিশনের সৈন্য ও ঘাঁটিতে গোলাবর্ষণের ৩ টি পৃথক ঘটনার মধ্যে এটি একটি।

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) জানায়, ইসরায়েলের সীমান্তের কাছে রামিয়াহ গ্রামের পূর্বে ১টি ঘাঁটিতে রকেট আঘাত হানার পরে ঘানার ৪ জন শান্তিরক্ষী আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হয়েছে। অবশ্য তাদের আঘাতের তীব্রতা এখনও অজানা।

ইউনিফিল আরও জানায়, শামার একটি ঘাঁটিতেও রকেটের আঘাতে ক্ষতিগ্রস্থ হয়েছে। ঐ ঘটনার জন্য “লেবাননের মধ্যে থাকা অ-রাষ্ট্রীয় শক্তি” সম্ভবত দায়ী। তবে সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: ফিলিপাইনে সুপার টাইফুনের আঘাতে নিহত ৮

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বর্তমানে হিজবুল্লাহর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে স্থল আক্রমণ চালাচ্ছে। এ সময় রকেট হামলার উভয় ঘটনার জন্য লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীকে দায়ী করেছে তারা। যদিও হিজবুল্লাহ এখনও এই বিষয়ে কোন ধরনের মন্তব্য করেনি।

এছাড়াও মঙ্গলবার ইউনিফিলের একটি টহল দল খিরবাত সিলিম গ্রামের উত্তর-পূর্ব দিকে একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের ওপর ভারি গুলিবর্ষণ করা হয়। ঐ ঘটনায়ও কেউ আহত হয়নি।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে ইউনিফিল তার জনবল এবং অবকাঠামোর এই ওপর হামলার নিন্দা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, লেবাননে শান্তিরক্ষীদের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়মিত হামলার ধরন অবিলম্বে বন্ধ হওয়া উচিত। শান্তিরক্ষীদের বিরুদ্ধে যেই কোনও আক্রমণ আন্তর্জাতিক আইন এবং রেজোলিউশন ১৭০১ এর স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা