সারাদেশ

আ’লীগ কার্যালয়ে ১৪৪ ধারা জারি

সান নিউজ ডেস্ক: পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের কোন্দলে দলীয় কার্যালয়ে আজ (শুক্রবার) ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পরস্পরবিরোধী সংবাদ সম্মেলনের আয়োজন করায় এই ১৪৪ ধারা জারি করা হয়। শুক্রবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন।

আরও পড়ুন: আ,লীগ কার্যালয়ে ১৪৪ ধারা জারি

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন জানান, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে ওই এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ। এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ সংসদ সদস্য আ স ম ফিরোজ তার কমিটির সাধারণ সম্পাদক বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমসহ নানা বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। একই সময় দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলনের ঘোষণা দেন সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার। এতে দলীয় কার্যালয়ে উত্তেজনা বিরাজ করছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা