ওবায়দুল কাদের ( ফাইল ছবি )
জাতীয়

ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পার্শ্ববর্তী দেশসহ অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।

আরও পড়ুন: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামে প্রভাব পড়ছে। ভোজ্যতেল, জ্বালানিসহ সবকিছুর দামই সারা বিশ্বে ঊর্ধ্বমুখী। বাংলাদেশ তো কোনো আইসোলেটেড জায়গা না। কাজেই এর প্রভাব সব জায়গায় পড়বে।

শুক্রবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন সেতুমন্ত্রী।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পটি ৮ দশমিক ১০৫ কিলোমিটার। এর চুক্তিমূল্য ৩৬৪ কোটি ২৫ লাখ টাকা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ কাজ আগামী বছর জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ৪৫ ভাগ কাজ শেষ হয়েছে।

আরও পড়ুন: টিকিট ছাড়া ভ্রমণকারীরা আমার আত্মীয় নন

সেতুমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার উত্তরে বলেন, মানুষ যদি আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায়, তাদের গায়ে জ্বালা হয়। তিনি বলেন, মানুষ কষ্ট পাবে না। শেখ হাসিনা একজন ক্রাইসিস ম্যানেজার। প্রধানমন্ত্রী করোনা সংকটের সময়েও তার দূরদর্শিতাকে কাজে লাগিয়ে দেশকে বাঁচিয়েছেন। এটা মোকাবিলা করার সাহস ও সততা আমাদের প্রধানমন্ত্রীর রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ঈদে মানুষের আনন্দ হাসিমুখে দেখেছি। রাস্তা থেকে যাত্রীদের টেলিফোন পাইনি, ঘরমুখো মানুষের ভোগান্তি হয়নি। এ কারণে আমি খুব খুশি। যে কারণে ঈদটা ভালোই কেটেছে। বাড়িতে অনেকদিন পরে গিয়েছি, বাবা-মায়ের কবর জিয়ারত করেছি। সেখানে বহু মানুষের ঢল নেমেছিল। এবার ঈদযাত্রা স্বস্তির হওয়ার পেছনে কারণ হলো সড়কের অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। দ্বিতীয়ত, যারা হাইওয়ে পুলিশ সদস্য আছেন, মালিক-শ্রমিক, রোডস অ্যান্ড হাইওয়ে এরা সবাই সবার দায়িত্ব যথাযথ পালন করেছেন।

আরও পড়ুন: ঘরে একা পেয়ে শিশুকে ধর্ষণ

উত্তরবঙ্গে রোডস অ্যান্ড হাইওয়ে নতুন প্ল্যান করে সেখানে ব্যবস্থা করেছে। তিনটি ফ্লাইওভার করা হয়েছে। নলকা সেতু অনেক বড় সমস্যা ছিল। এটা আমরা নতুন করে করেছি। এ কারণে এবার ঈদযাত্রায় ঝুঁকিও কম ছিল।

নারায়ণগঞ্জের লিংকরোড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা শামীম ওসমানের দীর্ঘদিনের চাওয়া। এখানে ছয় লেনের রাস্তা হবে। এ কাজ জনস্বার্থে। কাজেই সেনাবাহিনীসহ যাদেরই জায়গা আছে তাদের সঙ্গে আলোচনা করব।

এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নারায়ণগঞ্জ সার্কেল, ড. মো. নাজমুল হক, নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী ইকবাল, উপবিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন শামীম প্রমুখ।

আরও পড়ুন: রাতেও উড়ছে জাতীয় পতাকা!

এখন নিরপেক্ষ সরকারের দরকার নেই : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে বলেন, এখন নিরপেক্ষ সরকারের দরকার নেই, দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন। নির্বাচনকালে কমিশনের কাজের ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নেই। তিনি বলেন, বিএনপি জতীয় নির্বাচনে আসবেই, ‘গাধা পানি খায় ঘোলা করে’। গাধা যেমন পানি ঘোলা করে খায় বিএনপিও তেমনি পানি ঘোলা করে খেয়ে তারপর নির্বাচনে আসবে। নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির অধিকার, সুযোগ নয়। বৃহস্পতিবার রাত ১০টায় ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

এ সময় আরও উপস্থিত ছিলেন-ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল ইসলাম মোল্লা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন প্রমুখ।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ১০

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা