সারাদেশ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

মো. আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোরের বড়াইগ্রামে এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা।

আরও পড়ুন: ফেরিঘাটে ১০ কিলোমিটার যানজট

শনিবার (৭ মে) সকাল ১১টা ২০ মিনিটের দিকে বনপাড়া পৌর এলাকার মহিষভাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৮০২৯) সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিয়াম পরিবহনের (ঢাকা মেট্রো গ ১৪-৭০১০) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ন্যাশনাল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাজী অটো রাইস মিলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিও উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ছয় জন ও স্থানীয় ক্লিনিকে নেয়ার পর আরো এক যাত্রী নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন।

আরও পড়ুন: কিউবায় হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

এদিকে, খবর পেয়ে নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ও বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ কুদ্দুস মিয়াজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা