সারাদেশ

ফেরিঘাটে ১০ কিলোমিটার যানজট

সান নিউজ ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দীর্ঘ ১০ কিলোমিটারের বেশি যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া ক্রমাগতভাবে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো.শিহাব উদ্দিন।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা জারি

শনিবার (৭ মে) সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের সারি প্রায় ১০ কিলোমিটারের বেশি। এর আগে শুক্রবার রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে। ফলে প্রায় ৮-৯ ঘণ্টা অপেক্ষা করে ফেরির নাগাল পেতে হচ্ছে যানবাহনকে। অপেক্ষমাণ এসব যানবাহনের মধ্যে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি রয়েছে বেশি।

অপরদিকে, দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় যানজট এড়াতে ঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার পেছনে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আরও ৩ কিলোমিটার অংশজুড়ে পচনশীল পণ্য পরিবহনকারী ট্রাকের সারি রয়েছে।

দৌলতদিয়া ফেরিঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি কমাতে ও নির্বিঘ্নে যাত্রী ও যানবাহন পারাপারের লক্ষে সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২১টি ফেরি চলাচল করছে। এর আগে এই নৌপথে ২০টি ফেরি চলছিল। বর্তমানে ১১‌টি রো রো (বড়) ফে‌রি, ৮টি ইউ‌টি‌লি‌টি (ছোট) ফে‌রি, দুটি টানা (ডাম্প) ফে‌রিসহ মোট ২১টি ফে‌রি চলাচল কর‌ছে। পাশাপাশি ২২টি লঞ্চ চলাচল করছে।

আরও পড়ুন: স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

বিষয়টি নিশ্চিত করে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো.শিহাব উদ্দিন জানান, আজ (শনিবার) ছুটির শেষ দিন হওয়ায় দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনে চাপ বেড়েছে। বর্তমানে এই রুটে ২১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আশা করছি বিকেলের মধ্যে এই জট কেটে যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা