ছবি: সংগৃহীত
সারাদেশ

পাটুরিয়া ঘাটে ফেরি পেতে দীর্ঘ অপেক্ষা

সান নিউজ ডেস্ক: প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। এতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখী যাত্রী ও ব্যক্তিগত ছোট গাড়ির দীর্ঘ সারি।

আরও পড়ুন: প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকে ফেরিঘাট এলাকায় বাড়তে শুরু করে ছোট গাড়ির চাপ। ফলে ছোট গাড়ির চালকদের ফেরিতে উঠতে অপেক্ষা করতে হচ্ছে ৩ থেকে ৪ ঘণ্টা।

অন্যদিকে নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না ছোট গাড়ির যাত্রী ও চালকদের।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সকালের দিকে যাত্রীবাহী বাসের কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ঘাট এলাকায় কমে গেছে বাসের চাপ। তবে পাটুরিয়া লঞ্চঘাটে ঘরমুখী সাধারণ যাত্রী চাপ রয়েছে। নৌপথে ছোট-বড় মিলে চলছে ২১টি ফেরি এবং ২০টি যাত্রীবাহী লঞ্চ দিয়ে যাত্রী যানবাহন পারাপার করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

সরেজমিনে বেলা ১১টার দিকে পাটুরিয়া ফেরিঘাটে দেখা গেছে, ঘাটের ৫ নম্বর ঘাট এলাকায় থেকে নালী বাজার ছাড়িয়ে গেছে ছোট গাড়ির সারি। এতে পাঁচ শতাধিক ছোট গাড়ির নৌপথ পারাপারে অপেক্ষমাণ থাকতে দেখা গেছে। এদিকে পাটুরিয়ার লঞ্চঘাট এলাকায় ঘরমুখী যাত্রীর চাপ রয়েছে। ফেরিঘাট এলাকায় স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। তবে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ থাকায় নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে তেমন ভোগান্তি নেই বলে দাবি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন: এবার ঈদের সড়ক পরিস্থিতি অতীতের চেয়ে ভালো

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, এবারের ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহন চালকদের তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে না। ঘাটে আসার পর কিছুটা সময় অপেক্ষার পরেই ফেরিতে উঠতে পারছে।

তিনি বলেন, সকাল থেকে ঘাট এলাকায় ছোট গাড়ির চাপ রয়েছে। তবে পর্যাপ্ত ফেরি থাকায় এসব যানবাহন ও যাত্রীরা তেমন ভোগান্তি ছাড়াই নৌপথ পারাপার হচ্ছে। এখন ঘাটে ২০ থেকে ৩০টির মতো পরিবহন বাস এবং শতাধিক পণ্যবাহী ট্রাক নৌপথ পারাপারের অপেক্ষমাণ রয়েছে।

আরও পড়ুন: ফেনীতে চাষ হচ্ছে মরুর ফল রক মেলন

লঞ্চঘাটের সুপারভাইজার পান্না নন্দি লাল বলেন, আজ সকাল থেকেই লঞ্চঘাটে সাধারণ যাত্রীদের বেশ চাপ রয়েছে। তবে যাত্রীরা লঞ্চঘাটে আসামাত্রই টিকিট নিয়ে লঞ্চে উঠে নদী পার হচ্ছে। ঘরমুখী এসব যাত্রীর নিরাপদে নৌপথ পারপারে ২০ লঞ্চ চলাচল করছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা