সারাদেশ

বাংলাবাজার ফেরিঘাটে ঘরমুখী মানুষের চাপ 

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : কঠোর লকডাউনের ৩য় দিনে কঠোর বিধিনিষেধে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ।

রোববার (২৫ জুলাই) সকালে ফেরিতেই শতশত যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পদ্মা পাড়ি দিতে দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বাংলাবাজার ঘাট থেকে শতশত ঘরমুখী যাত্রী শিমুলিয়াঘাটে আসছেন। আবার শিমুলিয়া হয়ে বাংলাবাজার যাচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা। তবে ফেরিতে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের চাইতে ঢাকামুখী যাত্রীদের উপস্থিতি বেশি। এতে ফেরিতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব।

এদিকে লকডাউন বাস্তবায়ন ও ফেরিতে যাত্রী চলাচল নিয়ন্ত্রণে ঘাটের অভিমুখে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। তবে সেটি অতিক্রম করতে যাত্রীরা নানা অজুহাত দেখাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। অন্যদিকে বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে আসা ঢাকামুখী যাত্রীরা গন্তব্যের উদ্দেশ্যে কিলোমিটারের পর কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন পায়ে হেটে।

ঘাটে অবস্থান করা বেশ কয়েকজন যাত্রী জানান, প্রয়োজনের তাগিদেই ভোগান্তি আর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফেরিতে চলাচল করছেন তারা।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল বলেন, ‘শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে ছয়টি ফেরি সচল রয়েছে। জরুরি ও লকডাউনের আওতার বাইরের যানবাহন পারাপারে এসব ফেরি সচল রাখা হয়েছে। ঘাটে অপেক্ষায় কোনো গাড়ি নেই। তবে যেসব যাত্রী ঘাটে আসছে তারা ফেরি যোগে পদ্মা পারি দিচ্ছেন।’

এ বিষয়ে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ঘাটে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ সান নিউজকে বলেন, ‘ঘাটে যাত্রীদের চলাচল নিয়ন্ত্রণে চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। যৌক্তিক কারণ ছাড়া কাউকে ঘাটে যেতে দেয়া হচ্ছে না।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা