সারাদেশ

ফেসবুকে পোস্ট দিয়ে চলছে যাত্রী পরিবহন

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : দেশব্যাপী চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। বরগুনাসহ কোনো জেলাই লকডাউনের বাহিরে নেই। এতে ঢাকা-বরগুনা মহাসড়কসহ আঞ্চলিক সড়কেও বন্ধ রয়েছে দূরপাল্লাসহ বিভিন্ন ধরনের যান চলাচল। গণপরিবহন বন্ধ থাকার সুযোগে অ্যাম্বুলেন্স, পিকআপ, মাইক্রোবাস ও প্রাইভেটকারে যাত্রী পরিবহন করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে মাইক্রোবাস-প্রাইভেটকারের যাত্রী সংগ্রহ করছে একটি সিন্ডিকেট। যাত্রী প্রতি ২-৩ হাজার টাকা নেয়া হয়। এসব সিন্ডিকেটে স্থানীয় পরিবহন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সরজমিনে দেখা যায়, বরগুনা টাউনহল ব্রিজের মনসাতলি স্টান্ড, ক্রোক, স্টেডিয়ামসহ আরও বেশ কয়েকটি স্থান থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস-প্রাইভেটকারে গাদাগাদি করে ঢাকার উদ্দেশে রওয়ানা দিচ্ছেন যাত্রীরা।

মাইক্রোবাসে ঢাকাগামী এক যাত্রী বলেন, ‘বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে মাইক্রোবাস ছাড়া হচ্ছে ফেসবুকে এমন পোস্ট দেখে তাদের নম্বরে যোগাযোগ করি। তারা জানায় সকাল ৮টায় গাড়ি ছাড়বে। ঢাকায় আমার দোকান আছে। সেখানে জরুরি যেতে হবে। ফলে তিনগুণ বেশি ভাড়া দিয়েও যেতে হচ্ছে।’

আরেক যাত্রী বলেন, ‘কাজের জন্য ঢাকা যাচ্ছি, কাজ না করলে খাবো কি? এজন্য বেশি ভাড়া দিয়ে ঢাকায় রওনা হয়েছি। বাড়িতে বসে থাকলে তো আর খাবার জুটবেনা। তাই বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকায় যাচ্ছি।’

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আমরা মহাসড়কে টহল দিচ্ছি। কোনো পরিবহন যাত্রী নিয়ে চলাচল করলেই আটক করা হবে।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা