সারাদেশ

ঠাকুরগাঁওয়ে করোনায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৪ জনে। অপরদিকে ৩৩৩টি নমুনা পরীক্ষা করে ১০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

রোববার(২৫ জুলাই) সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা.মাহফুজার রহমান সরকার জানান,গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় করোনায় ৩ জন মারা গেছেন। এর মধ্যে সদর উপজেলায় ১ জন,পীরগঞ্জে ১ জন ও রানীশংকৈলে ১ জন মারা গেছে। তাদের মধ্য ৩ জনেই পুরুষ। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

সিভিল সার্জন অফিসের করোনার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ড.আফরিন নাজনীন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও সদর হাসপাতাল হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় নতুন করে ১০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

নতুন শনাক্তরা হলেন- সদর উপজেলায় ৫৫ জন,পীরগন্জ উপজেলায় ১৫,রানীশংকৈল উপজেলায় ১৬,বালিয়াডাঙ্গী উপজেলায় ৭জন এবং হরিপুর উপজেলায় ৯জন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান,করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন মেনে চলুন এবং স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ ঘরে অবস্থান করুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না।

এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৫৪১ জনে। ইতোমধ্যে ৩৯২৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। সংক্রমণের ৩০.৬৩ শতাংশ।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা