সারাদেশ

গাজীপুরে আগুনে ৪১ বসতঘর পুড়লো 

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর শ্রীপুরে আগুনে ৪১টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১২টার এ দুর্ঘটনা ঘটে।

বাড়ির মালিক ওসমান গণি জানান,শনিবার রাতে হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করা হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুনে সবকটি ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে।

তিনি আরও জানায়, সে ৪১টি ঘর তৈরি করে তা স্থানীয় কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন। ভাড়াটিয়ারা ঈদে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় অধিকাংশ ঘর ফাঁকা ছিল।

শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। ২টি ইউনিট প্রায় ঘণ্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশ–মালয়েশিয়া ৯ খাতে বড় সমঝোতা

বাংলাদেশ ও মালয়েশিয়া তাদের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্ত...

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার কাছে বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার...

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান

ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনার...

সব শ্রেণিকক্ষে প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও...

বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে...

বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ ইশতেহার ঘোষণা

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশি...

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখেন মার্কিন পাইলট

গত এপ্রিলে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-১৫...

আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা নির্দেশনা

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিল এবং সংশ্লিষ্ট শোক কর্মসূচি...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৫ জন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে ও নতুন করে...

বিপৎসীমার ওপরে তিস্তার পানি

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমেই বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা