সারাদেশ

কোম্পানীগঞ্জে বৃদ্ধ নারীকে পেটানোর অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সরকারের ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চালের কার্ড চাওয়ায় এক বিধবা বৃদ্ধ নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য হায়দার হোসেন সম্রাটের বিরুদ্ধে। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে প্রভাবশালী মহল।

আরও পড়ুন: আসছে ৭৫ লাখ কলেরা টিকা

ভুক্তভোগী রোকেয়া বেগম (৬০) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের ওয়াসি মিজি বাড়ির মৃত ইউনুসের স্ত্রী।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল ) রাতে এ ঘটনায় নির্যাতনের শিকার নারী অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে একই দিন দুপুর ২টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের ওয়াসি মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগে জানা যায়, নির্যাতনের শিকার বিধাব নারী রোকেয়া বেগম অতিবৃদ্ধ চলাফেরা করতে খুবই কষ্ট হয়। তার কোন ছেলে সন্তান নেই। স্বামীর মৃত্যুর পর স্থানীয়দের সহযোগিতায় কোন রকম জীবিকা নির্বাহ করে আসছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সম্রাট ওই নারীদের বাড়িতে তার অনুসারী কয়েকটি পরিবারের মাঝে সরকার প্রদত্ত ভিজিএফের চালের কার্ড বিতরণ করতে যান। কার্ড বিতরণ করার সময় মেম্বারের কাছে রোকেয়া বেগম ভিজিএফের একটি কার্ড চাইলে তিনি তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। একপর্যায়ে বৃদ্ধ নারী তাকে গালমন্দ করতে নিষেধ করলে মেম্বার ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলের পাশে থাকা লাঠি নিয়ে ওই নারীকে পিটিয়ে গুরুত্বর আহত করে।

রোকেয় বেমগ অভিযোগ করে আরও বলেন, এরপর তার শৌরচিৎকার শুনে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই সময় মেম্বার উপস্থিত লোকজনের সামনে তাকে হুমকি দিয়ে বলে এ ঘটনায় কোন বিচার বৈঠক বসালে আমাকে পুনরায় পেটানো হবে।

আরও পড়ুন: কাল সূর্যগ্রহণ

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হায়দার হোসেন সম্রাট অভিযোগ নাকচ করে দিয়ে বলেন ভিজিএফের কার্ড চাওয়ায় বৃদ্ধ নারীকে মারধর করেনি তবে গালমন্দ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, এখন ভিজিএফ কার্ডের সময় নয়। তবে ভিজিএফের চালের কার্ড চাওয়ায় এক নারীকে মারধর করার অভিযোগ এনে এক ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় এক নারী লিখিত অভিযোগ করেছেন।

ওসি আরও জানায়,মাটি কাটা নিয়ে কোন সমস্যা হয়েছে। একজন আরেক জনকে গালিগালাজ করেছে। মারধরের ঘটনা সত্য না। বৃদ্ধ নারীর শরীরে আঘাতের বিষয়ে জানতে চাইলে ওসি জানায় অন্য কোথাও আঘাত পেয়েছে ওই নারী। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা