সংগৃহীত ছবি
সারাদেশ

বনপাড়া পৌরসভার বাজেট পেশ

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের ৩৮ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ৩৭৬ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে।

আরও পড়ুন : ভালুকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

বুধবার দুপুরে পৌর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র কেএম জাকির হোসেন এ বাজেট পেশ করেন।

বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ৩১ লাখ ৮৪ হাজার ৫৯২ টাকা আয় ও চার কোটি ৮৪ লাখ ৮ হাজার টাকা ব্যয় এবং উন্নয়ন খাতে ৩৩ কোটি ২৭ লাখ ১৩ হাজার ৭৮৪ টাকা আয় ও ৩৩ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া উদ্বৃত্ত ধরা হয়েছে ৫১ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন ও হিসাবরক্ষক মামুনুর রশীদ, উপজেলা কৃষক লীগের সভাপতি ওয়াজেদ আলী সোনার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী ধীরেন্দ্র নাথ সাহা, বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের যুগ্ম সম্পাদক পদ্মিনী কস্তা বক্তব্য রাখেন।

আরও পড়ুন : মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে নিহত ৩

বাজেটে দুস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে এঅচ ও চজঅচ বাস্তবায়ন, যোগাযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের জন্য রাস্তা-ড্রেন নির্মাণ, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, শিক্ষা ও মেধাবৃত্তি প্রদান, বৃক্ষরোপণ ও মশক নিধনসহ নবায়নযোগ্য জ্বালানী ব্যবহারের মাধ্যমে পৌরসভার সর্বত্র সড়ক বাতি স্থাপনকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এছাড়া পৌর মেয়র মাতৃত্বভাতার আদলে পৌরসভার নিজস্ব অর্থায়নে মাতৃত্ব ভান্ডার চালুর অঙ্গীকার করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে সৌ‌দি‌কে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির...

ভোলাজুড়ে শতাধিক পূজামণ্ডপে নিরাপত্তায় কোস্ট গার্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলায় ১১৮টিসহ উপকূলীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা