সংগৃহীত ছবি
সারাদেশ

অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঐতিহ্যবাহী যাদুরানি পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : প্রযুক্তির জ্ঞান দিয়ে শিশুদের গড়ব

মঙ্গলবার (৪ জুন) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপরোক্ত দন্ডে দন্ডিত করেন।

জানা গেছে, জেলার যাদুরানি পশুর হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা এবং ছাগল প্রতি ৯০ টাকা টোল আদায় করার কথা। কিন্তু ইজারাদার সরকারি নিয়মের তোয়াক্কা না করে গরু প্রতি ৫০০ টাকা ও ছাগল প্রতি ১৮০ টাকা করে টোল আদায় করছিলেন। যথারীতি মঙ্গলবারও একই হারে টোল আদায় করে আসছিলেন ইজারাদার। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান সরজমিনে ওই হাটে গিয়ে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি হাতে নাতে ধরতে পেরে ইজারাদারকে এক লক্ষ জরিমানা করেন।

আরও পড়ুন : ২০২৫ সালে আ’লীগের জাতীয় সম্মেলন

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান জানান, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকা আদায় না করে অতিরিক্ত টোল আদায়ের দায়ে যাদুরানি হাটের ইজারাদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৩৯ ও ৪০ ধারা মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ।

এ ব্যপারে জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, পশুর হাটে সরকারি বিধি উপেক্ষা করে অতিরিক্ত টোল আদায় করলেই ভোক্তা অধিকার আইনে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা