প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
জাতীয়

আ’লীগ সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আমরা সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছি। কখনো পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। নির্বাচনে প্রহসন ও ভোট কারচুপির কালচার (সংস্কৃতি) শুরু করেছে জিয়াউর রহমান।’

আরও পড়ুন : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

প্রধানমন্ত্রী বলেন, ‘ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ কখনো পিছিয়ে ছিল না। সবসময় আওয়ামী লীগের ভোটের পারসেন্টেজ বেশি ছিল। ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে পিছিয়ে রাখা হয়েছে। সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে আমরা এগিয়েছি।’

প্রধানমন্ত্রী শনিবার (৭ মে) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার শুরুতে সূচনা বক্তব্যে এসব কথা বলেন। এর আগে বিকেল সাড়ে ৫টায় দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা শুরু হয়। করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট আসা দলের কার্যনির্বাহী সংসদের সদস্যরা এতে অংশ নিয়েছেন।

শেখ হাসিনা বলেন, ‘একটি গোষ্ঠী আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে চায়। আমাদের অপরাধটা কী? আমরা কোথায় ব্যর্থ হয়েছি? জিয়া, এরশাদ, খালেদা, তারেক সবাই মানুষ হত্যা করেছেন। মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছেন।’

আরও পড়ুন : কিউবায় হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ এবার ঈদে নির্বিঘ্নে বাড়ি গেছে এবং ফিরছে। মানুষ গ্রামের বাড়ে গিয়ে ঈদ করেছে, উৎসব করেছে।’

তিনি আরও বলেন, ‘ঈদে আমাদের দেশের মানুষ শহর ছেড়ে গ্রামের বাড়িতে যায়। বিশ্বে অনেক দেশে এমন রীতি কমে গেছে। তবে শহরের মানুষ গ্রামে গেলে গ্রামেও অর্থ সরবরাহ বাড়ে। গ্রামের যাতায়াত ব্যবস্থা ভালো হচ্ছে। আমরা তৃণমূল থেকে উন্নয়ন করছি। গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী করছি।’

আরও পড়ুন : টিকিট ছাড়া ভ্রমণকারীরা আমার আত্মীয় নন

সরকারপ্রধান বলেন, ‘আমরা পরাধীনদের অনুসরণ করবো না। নিজস্বভাবে দেশের উন্নয়ন করবো। মাথা উঁচু করে চলবো।’

আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে দলের সভাপতি বলেন, ‘আমরা নিয়মিত সম্মেলন করি। সময় এগিয়ে এসেছে। এর আগে আমরা কিছু কাজ করে থাকি। আগের ঘোষণাপত্রের অনেক কিছু বাস্তবায়ন করেছি।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা