আন্তর্জাতিক

সশস্ত্র হামলায় ১১ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার মিশরে সামরিক বাহিনীর একজন সেনা কর্মকর্তাসহ ১১ জন সদস্য নিহত হয়েছেন। দেশটির সিনাই উপদ্বীপে চালানো সশস্ত্র হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। শনিবার (৭ মে) এই অতর্কিত হামলার দায় কোনো গোষ্ঠীই এখনও স্বীকার করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে মিশরীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এটি সবচেয়ে মারাত্মক হামলাগুলোর একটি।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমছে মৃত্যু ও শনাক্ত

মিশরের সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে বলা হয়, সুয়েজ খালের পূর্বে একটি ওয়াটার-লিফটিং স্টেশনে নিরাপত্তা বাহিনী একটি ‘সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দিয়েছে’।

এক বিবৃতিতে মিশরের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, সিনাই উপদ্বীপে চালানো সশস্ত্র এই হামলায় আরও ৫ সেনাসদস্য আহত হয়েছেন। তার ভাষায়, ‘সন্ত্রাসী উপাদানগুলোকে সিনাইয়ের একটি বিচ্ছিন্ন এলাকায় ধাওয়া ও অবরোধ করা হচ্ছে।’

এদিকে, সশস্ত্র হামলায় সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার এবং ‘সন্ত্রাসবাদকে নির্মূল করার’ প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

মিশরের সামরিক বাহিনী অবশ্য এই হামলার বিস্তারিত তথ্য বা হামলার সুনির্দিষ্ট স্থানের কথা প্রকাশ করেনি। তবে উত্তর সিনাইয়ের দুই বাসিন্দা বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ইসমাইলিয়া প্রদেশের কানতারা শহরে সশস্ত্র এই হামলার ঘটে।

আলজাজিরা আরও জানায়, সিনাই উপদ্বীপে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) এর অনুগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে লড়াই করছে মিশর। ২০১২ সালে মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করার পর ওই অঞ্চলে বিদ্রোহীদের লড়াই অনেকটাই তীব্র হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা