হামলার শিকার না হলে পারমাণবিক নয়
আন্তর্জাতিক

আক্রান্ত না হলে পারমাণবিক অস্ত্র নয়

আন্তর্জাতিক ডেস্ক : চলমান সামরিক বিশেষ অভিযানের মধ্যে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা নেই বলে আবারো ঘোষণা করেছে রাশিয়া।

আরও পড়ুন : সারা বিশ্বে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী

শুক্রবার ( ৬ মে ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র এলেক্সি জাইতসেভ এ ঘোষণা দেন।

তিনি আরো বলেন, পারমাণবিক হামলার শিকার না হলে মস্কো এই অস্ত্র ব্যবহার করবে না।

রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে পশ্চিমারা আশঙ্কা প্রকাশের পর তিনি এ মন্তব্য করলেন।

আরও পড়ুন : ভবন ধসে ৫৩ জনের মৃত্যু

সম্প্রতি কয়েকজন পশ্চিমা কর্মকর্তা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ঝুঁকি আছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস গত ১৪ এপ্রিল বলেছিলেন, পারমাণবিক হামলার বিষয়টি আমরা কেউ হালকাভাবে নিতে পারব না।

আরও পড়ুন : আটক ৩ শিক্ষার্থী রিমান্ডে

প্রসঙ্গত, বিগত দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনে হামলা শুরুর পরপরই দেশটি পারমাণবিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থানে থাকার নির্দেশ দেন প্রেসিডেন্ট পুতিন।

আরও পড়ুন : করোনায় ফের বেড়েছে শনাক্ত

এরপর থেকেই মার্কিন ও পশ্চিমা দেশগুলো শঙ্কা প্রকাশ করে বলছে, রাশিয়া কোণঠাসা হয়ে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা