সৌরভের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
আন্তর্জাতিক

সৌরভের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ শুক্রবার ( ৬ মে ) দেশটির ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গেছেন এবং সেখানে রাতের খাবারও খেয়েছেন।

আরও পড়ুন : ঈদের ছুটি শেষে খুলছে শিল্পকারখানা

শনিবার ( ৭ মে ) এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, শুধু অমিত শাহ সৌরভের বাড়িতে গেলে হয়তো এতোটা আলোড়ন তৈরি হতো না। তবে অমিতের সঙ্গে থাকা বিজেপির বহু নেতারাও সেখানে নৈশভোজ করেন।

তাদের মধ্যে ছিলেন শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত, অমিত মালব্যরা। এরপর থেকেই ফের পশ্চিমবঙ্গের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন : ঈদের ছুটি শেষে প্রাণ ফিরে পেল রাজধানী‌

জানা গেছে, অমিত শাহ শুক্রবার রাতে গঙ্গোপাধ্যায়দের চণ্ডী মন্দিরেও যান।

সূত্র হতে জানা যায়, এদিন নৈশভোজের সময় সৌরভের সঙ্গে কোনও ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি অমিত শাহের। মূলত বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে দুই জনের মধ্যে কথাবার্তা হয়। সৌরভের শরীরেরও খোঁজ নেন অমিত শাহ।

আরও পড়ুন : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

অমিত শাহ রাত ৮টা নাগাদ বাড়িতে সৌরভের মা নিরূপাদেবী-সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে তিনি চণ্ডী মাতার মূর্তি দর্শন করতে বাড়ির ৩ তলায় উঠে যান।

সৌরভই অমিত শাহকে বাড়ির মন্দিরে নিয়ে যান। সৌরভ মাঠে নামলে এই মন্দিরেই পুজো করতে বসতেন নিরূপাদেবী।

আরও পড়ুন : দেশের একজনও না খেয়ে থাকবে না

এদিন প্রায় ৫০ মিনিটের মতো সৌরভের বাড়িতে ছিলেন অমিত শাহ। নিরূপা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে হওয়া যাবতীয় রান্না তৃপ্তি সহকারে খান বিজেপির এই প্রভাবশালী নেতা। পরে তাকে মিষ্টি দই দিয়ে আপ্যায়ন করা হয়।

আরও পড়ুন : ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

প্রসঙ্গত, এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, সৌরভকে তিনি বলবেন যে অমিত শাহ তার বাড়িতে গেলে যেন তাকে মিষ্টি দই খাওয়ানো হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা