ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ আগুনে নিহত ৭
আন্তর্জাতিক

ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ আগুনে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশ অঞ্চলে ইন্দোরের স্বর্ণ বাগ কলোনির একটি দ্বিতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

আরও পড়ুন : ঈদের ছুটি শেষে খুলছে শিল্পকারখানা

শনিবার ( ৭ মে ) ভোরে এ আগুনের সূত্রপাত হয়।

ইন্দোর পুলিশ কমিশনার হরিনারায়ণ চারি মিশ্র জানান, প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে যে ভবনের মধ্যে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। যা দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : ঈদের ছুটি শেষে প্রাণ ফিরে পেল রাজধানী‌

পুলিশ কমিশনার আরও জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে জেরে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। মোট ৯ জনকে ওই ভবন থেকে উদ্ধার করা হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তা জানান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

জানা গেছে, শনিবার ভোর রাতে যখন আগুন লাগে তখন অনেকেই ঘুমে ছিলেন। আগুন লেগেছে টের পাওয়ার পরই ছড়ায় তীব্র চাঞ্চল্য। অনেকে বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। প্রাণহানির পাশাপাশি সেখানকার বাসিন্দাদের প্রচুর আর্থিক ক্ষতিও হয়েছে।

আরও পড়ুন : দেশের একজনও না খেয়ে থাকবে না

ভয়াবহ আগুনের ঘটনায় ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ।

টুইট বার্তায় তিনি মৃতদের পরিবারের প্রতি সহানুভূতি জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে মেয়র পদে চায় নরসিংদী পৌরবাসী

গুম এর শিকার বার বার কারা নির্যাযিত নেতা নরসিংদী জ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আগামী ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে। ১৯৮৫...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা