সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক আইন জোরদার করতে পুলিশ এখন রাস্তায়

নিজস্ব প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমাতে নিরাপদ সড়ক নিশ্চিত করতে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে পুলিশ জোর তৎপরতা শুরু করেছে। হেলমেট ব্যবহারকারীদের ফুলেল শুভেচ্ছা ও হেলমেটবিহীন চালকদের জরিমানার আওতায় আনছে পুলিশ।

আরও পড়ুন: কোটি টাকা বোনাস ঘোষণা করল বিসিবি

বুধবার (২৩ মার্চ) বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সশরীরে শহরের বিভিন্ন রাস্তায় চেকপোষ্ট বসিয়ে হেলমেট পরিধানকারী মটর সাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা জানান । এছাড়াও হেলমেট বিহীন মটর সাইকেল চালকদের ট্রাফিক আইন-২০১৮ অনুযায়ী জরিমানা করার নির্দেশ প্রদান করেন।

একই সময়ে ঠাকুরগাঁও জেলার ৬ থানার পুলিশ কর্মকর্তাগণ বিভিন্ন সড়কে পুলিশ চেকপোষ্ট বসিয়ে হেলমেড বিহীন মোটর সাইকেল চালকদের আটক করে এবং ট্রাফিক আইন অনুযায়ী মামলা দায়ের করেন।

রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান, দেশের ৮টি জেলায় ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা এই প্রচারণা চলছে। সেই সাথে কয়েকদিন ধরে জেলায় সড়ক দুর্ঘটনার বেড়েছে। যার অন্যতম কারণ হচ্ছে গাড়ি চালকদের ট্রাফিক আইন মেনে না চলা। সে কারণে দুর্ঘটনায় হতাহত কমাতে মোটর সাইকেল চালকদের মাঝে হেলমেট ব্যবহারের পরামর্শ প্রদান করা হচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা