সংগৃহীত ছবি
সারাদেশ

হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও‌য় জেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মির্জা জাফরুল ইসলাম (৫১) নামে এক পু‌লিশ প‌রিদর্শকের মৃত্যু হ‌য়ে‌ছে।

আরও পড়ুন: হাওরে মিললো শিক্ষকের লাশ

রোববার (১২ মে) রাত ৯টার দি‌কে ঠাকুরগাঁও জেনা‌রেল হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাফরুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলা সর্বমঙ্গলা গ্রামের মির্জা ইমরান আলীর ছে‌লে। তি‌নি সদস্য নীলফামা‌রী থে‌কে বদ‌লি হ‌য়ে ঢাকা উত্তরার আব্দুল্লাপুরে ১১ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পু‌লিশ প‌রিদর্শক হি‌সে‌বে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: দুর্বৃওের হাতে ইজিবাইক চালকের মৃত্যু

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চি‌কিৎসা কর্মকর্তা র‌কিবুল আলম চয়ন জানান, রোববার বিকেল ৩টায় জাফরুল ইসলাম ব‌মি ও ডায়‌রিয়া নিয়ে হাসপাতালে ভ‌র্তি হয়। এক‌টি স্যালাইন দেওয়ার পর তি‌নি সুস্থ‌ অনুভব ক‌রেন। এক পর্যা‌য়ে বা‌ড়িও চ‌লে যে‌তে চান। ত‌বে রাত ৯টার দি‌কে হঠাৎ ক‌রে আবার ব‌মি শুরু হয়। এর ১০ মি‌নিটের ম‌ধ্যে তি‌নি মৃত্যুবরণ ক‌রেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মরদেহ হাসপাতাল থেকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

জাফরুল ইসলামের ছে‌লে মির্জা আলমগীর জানান, বাবা ৫ দি‌নের ছু‌টি‌তে ছিলেন। গতকাল রোববার সকা‌লে বা‌ড়ি‌তে সেমাই খাওয়ার পরে পে‌টের সমস্যা দেখা দেয়। এরপ‌র ডায়‌রিয়া শুরু হ‌লে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে ঠাকুরগাঁও হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রি। সেখা‌নে রাত ৯টার দি‌কে তিনি মারা যান। বাবার হা‌র্টের সমস্যা ছিল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা