সংগৃহীত ছবি
সারাদেশ

পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি: কুমিল্লায় পুলিশ পরিচয়ে ছিনতাইকারী ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: দুর্বৃওের হাতে ইজিবাইক চালকের মৃত্যু

আটককৃতরা হলেন- কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে সুমন ও একই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে সুজন, নগরীর উত্তর চর্থা এলাকার খোকন মিয়ার ছেলে মেহেদী হাসান, কুমিল্লার বরুড়া উপজেলার মো. জসিম উদ্দিনের ছেলে মো. রাকিব হোসেন ও কুমিল্লা শহরতলীর চাঁনপুর গ্রামের সুমন মিয়ার ছেলে রাহিদুল ইসলাম মাহি।

রোববার (১২ মে) দুপুরে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, সম্প্রতি কুমিল্লা নগরীর কয়েকটি স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যার মধ্যে একটি ঘটনায় পুলিশ পরিচয়ে ছিনতাই করা হয়। ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছিল। এ সময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত পোশাক, হাতকড়া, জুতা, অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সুবর্ণচরে ৯ কেন্দ্রের ভোট বাতিলের দাবি

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার ছিনতাইকারী চক্রটি কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে মোটরসাইকেলযোগে এসে পথচারীদেরকে পুলিশ পরিচয়ে হ্যান্ডকাপ ও অস্ত্রশস্ত্র দেখিয়ে ছিনতাই করত। পরে বৃহস্পতিবার (৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মূলহোতা সুমনকে গ্রেপ্তার করা হয়। সুমনকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্য মতে তার সহযোগী সুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে, একটি পাইপগান, ২টি কার্তুজ, একটি রামদা এবং ওয়ারড্রবের ভেতর থেকে ছিনতাইকৃত একটি বার আনা ওজনের স্বর্ণের চুড়ি, বিভিন্ন তালার ১১০টি চাবি, হাইওয়ে পুলিশের ডিপ সাইন সংযুক্ত ২ সেট পোশাক ও বিডি পুলিশের কেডস জুতা এক জোড়া, একটি হ্যান্ডকাপ, ছিনতাইকৃত মহিলাদের ভ্যানিটি ব্যাগ ১০টি, ২টি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর কম্পিউটারে কম্পোজকৃত লেমিনিটিং করা এবং তার ভাড়া বাসার উঠানের পাশে রাখা একটি হেলমেটসহ একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, একটি র‍্যাপ রোড মাস্টার মোটরসাইকেল, একটি পালসার ১৫০ সিসিমোটর সাইকেল, একটি পিকআপ গাড়ি, একটি তালা কাটার, স্টিলের কভার সহ ২টি চাকু, একটি এসএস স্টিলের হাতলযুক্ত দ্বিফলা কুড়াল, ৫টি কাঠের হাতলযুক্ত হাতুড়ী, ৩টি বিভিন্ন সাইজের সেলাই রেঞ্জ এবং ছিনতাইকৃত ১১টি ব্যাক প্যাক ও ১০টি মানি ব্যাগ, একটি সুইচ গিয়ার চাকু, ছিনতাইকৃত ৫টি মহিলাদের পার্সব্যাগ এবং ছিনতাই পরবর্তী ভাগে পাওয়া ১২ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় নতুন করে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা