ছবি-সংগৃহিত
সারাদেশ

যাত্রীবাহী বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নের বদলগাছী-মাতাজীহাট সড়কের পয়নারী এলাকায় যাত্রীবাহী বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের সোহাসা গ্রামের বাসিন্দা শ্রীসিরিজ পাহান ও একই গ্রামের আব্দুর রশিদ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ দুর্ঘটনায় বাসের চালকসহ অনন্ত ১০-১৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন থেকে যাত্রীবাহী বাস পত্নীতলা উপজেলার নজিপুর-মাতাজি-বদলগাছী সড়ক হয়ে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিল। রাত ৮টার দিকে বদলগাছী-মাতাজীহাট সড়কের পয়নারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টরের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন:

এতে ঘটনাস্থলেই ট্রাক্টরটি উল্টে রাস্তার নিচে খালে পড়ে যায়। অপরদিকে বাসটি একটি আমগাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রীর মৃত্যু হয়। বাসের চালকসহ অন্তত ১৫-২০ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতরা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক্টরটি উদ্ধারের চেষ্টা চলছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

নরসিংদিতে আলোচনা সভা ও গুনী শিক্ষকদেরকে ক্রেষ্ট প্রদান

‘শিক্ষকের মর্যাদা ও অধিকার, শিক্ষার মানোন্নয়...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা