প্রতীকী ছবি
সারাদেশ

সুন্দরগঞ্জে গ্রাম পুলিশকে হত্যার চেষ্টা

এস,এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের গ্রাম পুলিশ বন্দে আলীর পরিবারে ৩ দফা হামলার ঘটনায় গ্রাম পুলিশসহ পরিবারের ৪ সদস্য গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবীর কাদের সিদ্দিকী হাসপাতালে

জানা যায়, গত (২১ মার্চ) সোমবার বিকালে প্রতিবেশীর মোটরসাইকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় পথরোধ করে বেধরক মারপিট করায় গুরুতর আহত হন গ্রাম পুলিশ বন্দে আলী। তিনি সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

গত রবিবার রাতে চৈতন্য বাজারে সংঘবদ্ধ হামলাকারীরা গ্রাম পুলিশের ছেলে রমজান আলী ও ভাতিজা আসাদুজ্জামানকে ধারালো অস্ত্রে কুপিয়ে গুরুতর জখম করেন। আহত রমজান আলী ও আসাদুজ্জামান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসীরা বলেন, গত শুক্রবার সকালে তুচ্ছ ঘটনায় প্রতিবেশী আবুল কালাম আজাদের ছেলে জীম মিয়া গ্রাম পুলিশ বন্দে আলীর ছোটভাই সাহেব আলীকে বেধরক মারপিট করে। এতে গুরুতর আহত হলেও জীম ও তার লোকজন সাহেব আলীকে কোথাও কোন চিকিৎসা গ্রহণের জন্য বাড়ি থেকে বের হতে দেয়নি। ৩ দফা হামলার ঘটনায় গ্রাম পুলিশ বন্দে আলী, তার ছেলে রমজান আলী ও ভাতিজা আসাদুজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাহেব আলী বাড়ি থেকে বের হতে না পারায় স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় তারাপুর ইউনিয়ন যুবলীগ’র সভাপতি আজমুল হোসেন পলাশকে প্রধান অভিযুক্ত করে ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন গ্রাম পুলিশ বন্দে আলী। উপজেলা গ্রাম পুলিশ এসোসিয়েশনের সভাপতি আবু বক্কর ছিদ্দিক প্রশাসনের প্রতি মামলা গ্রহণ করে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবী জানান।

সুন্দরগঞ্জ থানার এসআই হাসিবুর রহমান বলেন, তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা