সারাদেশ

সুন্দরগঞ্জে হত্যার অভিযোগে স্ত্রী ও ছেলেসহ আটক ৪

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় টাকার জন্য ফজলুল হক (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আমেনা বেগম, ছেলে আরিফ, পুত্রবধূ নিলুফা ও আরিফের শ্বশুর আবু হানিফকে আটক করেছে।

(১২ জুলাই) মঙ্গলবার সকালে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের খানপাড়া গ্রামের একটি পুকুর থেকে ফজলুল হকের মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী বলেন, ফজলুল হকের ছেলে ও পরিবারে সদস্যরা প্রায় টাকার জন্য তাকে মারধর করতো। পরিবারের সদস্যরাই তাকে মেরে ফেলছে। গত ১১ জুলাই সোমবার রাতে ফজলুল হকের ছেলে আরিফ মিয়া, পুত্রবধূ নিলুফা বেগম ও স্ত্রী আমেনা বেগম টাকা চায় ফজলুল হকের কাছে। এই টাকা দিতে অস্বীকার করলে রাতেই তাকে মারধর করে মেরে ফেলে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে ছোট ছেলে বাবা ফজলুল হকের মরদেহ পুকুরে দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন এসে তার মরদেহ দেখতে পান।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখার মোকাদ্দেম বলেন, সংবাদ পেয়ে ফজুলুল হকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

তারা হলেন, নিহতের স্ত্রী আমেনা বেগম, ছেলে আরিফ, পুত্রবধূ নিলুফা ও আরিফ এর শ্বশুর আবু হানিফ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা