সারাদেশ

ঠাকুরগাঁওয়ে হিজড়ার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য নির্মিত উত্তরণ আশ্রয়ণের ঘর থেকে বৃষ্টি (৪০) নামে এক হিজড়ার (তৃতীয় লিঙ্গের) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ জুলাই) দুপুরে 'উত্তরণ আশ্রয়ণ' গুচ্ছগ্রামের একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। বৃষ্টি ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্বহত্যা করে।

বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন নিশ্চিত করেন।

ওসি কামাল হোসেন বলেন, বুধবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে ঝুলন্ত রাশ উদ্ধার করে। পরে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

উত্তরণ আশ্রয়ণে বসবাসকারী তৃতীয় লিঙ্গের সদস্যদের বরাতে ওসি কামাল হোসেন আরও বলেন, মঙ্গলবার বৃষ্টির সাথে তার এক বান্ধবীর বাগবিতন্ডা হয়।এসময় তারা পরস্পরকে চড় থাপ্পড় মারে। এতে তার মন খারাপ হলে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে ধারণা অন্যান্য হিজড়া সদস্যদের। এমনিতে আইনগত: ব্যবস্থা নেওয়ার কথা জানালেও বৃষ্টির লাশ কাটা ছেঁড়া করা হলে সে লাশ তারা নিবে না বলে আপত্তি জানান।

এটি আত্মহত্যা না অন্য কিছু জানতে চাইলে ওসি বলেন, বর্তমানে এটি নিয়ে ধারণামূলক কোন মন্তব্য করছি না। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ময়না তদন্তের পরে সেখানকার হিজরা গোষ্ঠীরা লাশ না নিয়ে গেলে লাশ আঞ্জুমান মফিদুল দিয়ে দেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা