সারাদেশ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এ দুটি ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নিহতরা হলেন, শিব্বির আহমেদ (২৫) উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের জিগাতলা গ্রামের মাওলানা আজিজুর রহমানের ছেলে এবং আবুল হোসেন (৫৫) উপজেলার ডুমুরিয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে। শিব্বির লক্ষীপুর জেলার টুংচুর মাদ্রাসার কামিলের শিক্ষার্থী ছিল।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন জানান, আজ বুধবার দুপুর আড়াইটার দিকে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সোনা চাকা বাজার সংলগ্ন সড়কে বালুবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিব্বির আহমেদ (২৫) গুরুত্বর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি আরো জানায়, স্থানীয়রা পিকআপ ভ্যানটি আটক করলে পুলিশ জব্দ করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার পর পরই চালক পালিয়ে যায়।

এদিকে আজ দুপুর ২টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়া পাড়া বাজারের সংলগ্ন ডুমুরিয়ার টেক এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও নসিমন গাড়ির সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো এক সিএনজি আরোহী কুলসুম (২৫) আহত হয়।

নিহত আবুল হোসেন (৫৫) উপজেলার ডুমুরিয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, আজ বুধবার দুপুর ২টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়া পাড়া বাজারের সংলগ্ন ডুমুরিয়ার টেক এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও নসিমন গাড়ির সংঘর্ষে আবুল হোসেন গুরুত্বর আহত হয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় সুধারামা থানার পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা