সারাদেশ

সড়ক দুর্ঘটনায় পু‌লিশ সদস্যের মৃত্যু

কামরুজ্জামান স্বাধীন, উ‌লিপুর (কু‌ড়িগ্রাম): কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌রে সড়ক দুর্ঘটনায় আহত পু‌লিশ সদস্যের মৃত্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১২ জুলাই) রাত সা‌ড়ে আটটার দি‌কে রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন: প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩

নিহত পুলিশ সদস্যের নাম আ‌রিফুল ইসলাম (২৪)। তি‌নি উপ‌জেলার দুর্গাপুর বাজা‌র এলাকার অবসরপ্রাপ্ত পু‌লিশ সদস্য নুর মোহাম্ম‌দের পুত্র।

পু‌লিশ ও এলাকাবাসী সূ‌ত্রে জানা গে‌ছে, আ‌রিফুল ইসলাম মিরপুর থানায় (দাঙ্গা দমন বিভা‌গে) কনস্টেবল প‌দে কর্মরত ছি‌লেন। ঈদুল আযহার ছু‌টি‌তে বা‌ড়ি‌তে আ‌সেন তি‌নি। গত সোমবার (১১ জুলাই) দুপু‌র আড়াইটার দি‌কে স্ত্রীসহ মোটরসাইকেলযো‌গে চিলমারী যাওয়ার প‌থে ব্রাক অ‌ফিসের সাম‌নে ‌পৌ‌ছালে, বিপরীত দিক থে‌কে আসা এক‌টি ব‌্যাটারিচা‌লিত অ‌টো‌রিকশা‌কে সাইড দি‌তে গি‌য়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ছিট‌কে প‌ড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন: দেশ ছেড়ে মালদ্বীপে পালালেন গোতাবায়া

এ সময় এলাকাবাসী তা‌দের উদ্ধার ক‌রে উলিপুর স্বাস্থ‌্য কম‌প্লেক্সে নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক আ‌রিফুল ও তার স্ত্রী‌কে রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ ক‌রেন। পরে মঙ্গলবার (১২জুলাই) রাত সা‌ড়ে আটটার দি‌কে রংপুর মে‌ডি‌কে‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান আ‌রিফুল।

উ‌লিপুর থানার পুলিশ প‌রিদর্শক রুহুল আ‌মিন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল দশটায় তার নিজ বাড়িতে জানাযা সম্পন্ন শেষে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা