সারাদেশ

বাস-পিকআপের সংঘর্ষে নিহত ২

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১ জন।

আরও পড়ুন: দেশ ছেড়ে মালদ্বীপে পালালেন গোতাবায়া

বুধবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আলমদস্তার এলাকায় পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাজৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।

তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ঘটনাস্থলেই চালক সাদ্দাম মারা যান। এ সময় গুরুতর আহত হন আম ব্যবসায়ী খাইরুল (৪৫) ও হেলপার মাহাতাব আলী (১৮)। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাইরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ সময় বাসটি পালিয়ে যায়।

আরও পড়ুন: প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩

জানা যায়, একটি আম ভর্তি পিকআপ মাদারীপুরের দিকে যাচ্ছিল এবং একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিল। এ সময় রাজৈর পৌর ভবনের সামনে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা ড্রাইভার নওগাঁ জেলা পোসরা থানার ছাদ্দাম ও হেলপার খাইরুল ঘটনাস্থলে নিহত হয়। তবে এ ঘটনার পর বাসটি পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা