বিচারকের কোরবানির গরু চুরি!
সারাদেশ

বিচারকের কোরবানির গরু চুরি!

সান নিউজ ডেস্ক : সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী কোরবানির জন্য গরু কিনেছিলেন। কিন্তু গরুটি আদালত চত্বর থেকে চুরি হয়ে যাওয়ায় কোরবানি দেওয়া হয়নি তার।

আরও পড়ুন: দেশ ছেড়ে মালদ্বীপে পালালেন গোতাবায়া

মঙ্গলবার (১২ জুলাই) ঈদের ছুটির পর আদালতের কার্যক্রম শুরু হলে চুরির ঘটনাটি আদালত পাড়ায় জানাজানি হয়।

সিলেটের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রাজ উদ্দিন বলেন, বিচারকসহ অন্যরা আদালত চত্বরে গরুটি রেখে ঈদের জামাতে গিয়েছিলেন। কিন্তু এসে দেখেন গরুটি নেই। এটি সবাইকে আশ্চর্য করেছে। গরু চুরি হয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না।

আরও পড়ুন: সেলফি কেড়ে নিল দুই প্রাণ

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ মিঞা আদালত চত্বর থেকে গরু চুরির তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আদালতের নাজির বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ চোর শনাক্ত করে গ্রেফতারে কাজ করছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা