কয়েলের আগুনে ৫ দোকান পুড়ে ছাই
সারাদেশ

কয়েলের আগুনে ৫ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়াতে মশার কয়েলের আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: পদত্যাগপত্রে সই করলেন গোতাবায়া

সোমবার (১১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জয়নাল মেম্বার বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা।

স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান জানান, রাত ৩টার দিকে একটি মুদি দোকানে জালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই এর লেলিহান শিখা আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়লে দোকানগুলোও পুড়ে ছাই হয়ে যায়। এতে জলিল স্টোর, আজহার স্টোর, রতন স্টোর, আমজাদ স্টোর, তাহসান ফার্মেসী সম্পূর্ণ পুড়ে যায়।

আরও পড়ুন: চালের দাম স্থিতিশীল

ক্ষতিগ্রস্তদের মধ্যে তাহসান ফার্মেসীর মালিক ডা.ইউসুফ বলেন, আমার দীর্ঘদিনের প্রতিষ্ঠান। প্রায় ১৮ লক্ষ টাকার মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার উপরে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যা রিকভারি করার মত অবস্থা কারো নেই।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আরও পড়ুন: সিলেটের সঙ্গে যোগাযোগ বন্ধ

তিনি আরও বলেন, গভীর রাত হওয়ায় অনেকে ঘুমিয়ে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১৮ লক্ষ টাকার মালামাল নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা