ছবি: সংগৃহীত
সারাদেশ

সেলফি কেড়ে নিল দুই প্রাণ

সান নিউজ ডেস্ক: মানিকগঞ্জে ঘিওরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জুলাই) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় কালীগঙ্গা সেতুতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ।

আরও পড়ুন: সড়কের জন্য কোথাও যানজট হয়নি

নিহতরা হলেন, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ২৪ বছর বয়সী জুয়েল মিয়া ও তার বন্ধু ২৫ বছরের মো. আশিকুর রহমান। তাদের বাড়ি ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে।

স্থানীয়দের বরাতে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, রাতে মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফিরছিলেন জুয়েল, আশিকুর ও হাসিবুর। সোয়া ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় কালীগঙ্গা সেতুর ওপর পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জুয়েল ও আশিকুর মারা যান। আহত হন হাসিবুর।

আরও পড়ুন: দেশ ছেড়ে মালদ্বীপে পালালেন গোতাবায়া

পরে তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরপরই উত্তেজিত হয়ে তরা এলাকায় সেলফি পরিবহনের দুটি বাস ভাঙচুর করেন স্থানীয় লোকজন। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে সেখান থেকে বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সেলফি পরিবহনের অপর একটি বাসে আগুন ধরিয়ে দেন। এতে রাত ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মরদেহ দুটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধার করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা