ছবি: সংগৃহীত
সারাদেশ

ডিঙ্গি নৌকায় স্বামী-স্ত্রীর লাশ

সান নিউজ ডেস্ক : নওগাঁর মান্দায় মাছ ধরার কাজে ব্যবহৃত একটি ডিঙি নৌকা থেকে রায়হান আলী (২৪) ও তারাবানু (১৮) নামে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: দেশ ছেড়ে মালদ্বীপে পালালেন গোতাবায়া

মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে শিবনদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

রায়হান আলী মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিল সুরশুনিয়া গ্রামের আদম আলীর ছেলে ও তারাবানু একই উপজেলার শ্রীকলা গ্রামের ইস্কেন্দার আলীর মেয়ে।

জানা গেছে, প্রায় চার মাস আগে প্রেমের মাধ্যমে তারা বিয়ে করেছিলেন। এ নিয়ে উভয় পরিবারের মাঝে সম্পর্কের টানাপোড়ন চলছিল। এ অবস্থায় মঙ্গলবার সকালে শিবনদে মাছ ধরার একটি ডিঙিতে তাদের লাশ পাওয়া যায়।

আরও পড়ুন: কাফনের কাপড়ের সাথে কীটনাশক কিনে বৃদ্ধের আত্মহত্যা

ইস্কেন্দার আলী বলেন, সোমবার রাত ১১টা পর্যন্ত মেয়ে তারাবানু নিজ ঘরেই ছিল। সে কখন ঘর থেকে বাইরে গেছেন এ বিষয়ে তিনি কিছুই জানতে পারেননি।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনায় নিয়ামতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা