সারাদেশ

প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩

সান নিউজ ডেস্ক: দিনাজপুরের সদর উপজেলায় একটি প্রাইভেটকার খাদে পড়ে তিন যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।

আরও পড়ুন: সেলফি কেড়ে নিল দুই প্রাণ

মঙ্গলবার (১২ জুলাই) রাত ১২টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের সাতমাইল বাঁক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিনাজপুর শহরের সুইহারী এলাকার বর্ণ বসাক (২২), মুন্সিপাড়ার এ আর ইমন (২৪) ও কসবা এলাকার শাহরিয়ার শাওন (২৪)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, রাত ১২টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের সাত মাইল বাঁক এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বর্ণ বসাকের মৃত্যু হয়। এ সময় আহত চার জনকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। অবস্থা গুরুতর হওয়ায় শাওনকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

ব্রাজিলের পর কলকাতায় উরুগুয়ে

ফুটবলের উত্তাপ এখন দক্ষিণ আমেরিকার সীমানা ছাড়িয়ে পুরোদমে জেঁকে বসেছে ভারতের ক...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি

রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা