সংগৃহীত ছবি
সারাদেশ

নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

জেলা প্রতিনিধি: নরসিংদী জেলার সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বাস, ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ৬৩ জন আহত হয়েছেন। এ সময় আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সীমান্তে নির্মাণে যৌথ পরিদর্শন সিদ্ধান্ত

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় সিলেটমুখী মালবোঝাই একটি ট্রাকের সাথে ঢাকামুখী প্রাণ আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে পাশে চলমান অপর একটি প্রাইভেটকারেও সংঘর্ষ ঘটে। এ সময় বাস-ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ জন যাত্রী আহত হন।

এদিকে, আহতদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে গুরুতর আহত বাসের ১ যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ সময় বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যান। এই ঘটনায় বাস-ট্রাক ও প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেলেও কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

ইটাখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, শনিবার সকালে নরসিংদী সদরের বাসাইল এলাকায় প্রাণ কোম্পানির একটি বাস-মালবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ সংঘর্ষ হলে পাশে থাকা একটি প্রাইভেটকারও দুর্ঘটনায় পতিত হয়। এই ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বাসের ১ যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ সশয় দুর্ঘটনাকবলিত গাড়ি ৩ টি পুলিশ হেফাজতে আছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা